Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
মুম্বাই, ৬ মে: ভারতের কিসার বয় ইমরান হাশমি ও ডার্টি গার্ল বিদ্যা আবার এক সঙ্গে ছবি করছেন। ডার্টি পিকচারের সাফল্যের পর এই জুটি বেশ সফল হবে মনে করে তাদের নিয়ে তৈরি হচ্ছে নতুন ছবি ‘গনচক্কর’।
আর এই ছবিতে ইমরানের সঙ্গে আবার ঠোঁটে ঠোঁট মেলাবেন বিদ্যা। তবে এবার একবার নয় অনেকবার। ঘনিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন বিদ্যা ও ইমরান। আর ইমরানের ছবিতে গভীর আবেগঘন দৃশ্য থাকবে না এমনটা ভাবাও যায় না। আর বলিউডের সুইট কিউট নেইবার গার্ল বিদ্যাও ‘ডার্টি গার্লের’ পর বেশ সাহসী হয়ে উঠছেন। তাই সে সুযোগটাই কাজে লাগাচ্ছেন ছবির পরিচালক রাজকুমার গুপ্তা।
ছবির সঙ্গে সংশ্লিষ্ট একজন জানান, বিদ্যা ও ইমরানের রসায়নটা বেশ আকর্ষণীয় ও সহজ সরল। একজন আরেকজনের সঙ্গে কাজ করতে সাচ্ছন্দ্য বোধ করবে এমন ভাবনা থেকেই তাদের এই ছবির জন্য নির্বাচন করা হয়েছে। আর আশা করা যাচ্ছে পরিচালক গুপ্তা তাদের সম্পূর্ণটাই বের করে আনতে পারবেন।
ছবিটির জন্য কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পারভেজ শেখ। আর পারভেজ শেখের যদি মন চায় তিনি গভীর আবেগের দৃশ্য রাখতে পারেন ছবিতে। আর ছবির পাত্রপাত্রীদের এ বিষয়ে রাজি করাতেও সমস্যা নেই পরিচালক গুপ্তার।
গুপ্তার ঘনিষ্ট একজন জানিয়েছেন, এ প্রসঙ্গে গুপ্তা বলেছেন, “ইমরান বিদ্যা দু’জনই প্রাপ্ত বয়স্ক, কাজের ক্ষেত্রে পুরোমাত্রায় পেশাদার। তারা চাহিদা অনুযায়ী চরিত্রে অভিনয় করতে সবসময়ই আগ্রহী।”